প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:৫৫ পিএম (ভিজিটর : ৩৭)
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম দেবপুর এলাকা থেকে ২৮ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে একটি একনলা বন্দুক ও কার্তুজসহ ওবায়দুল হক মজুমদার (৬৫) কে আটক করেছে র্যাব। আটক ওবায়দুল হক মজুমদার পশ্চিম দেবপুর গ্রামের ছেরাজুল হক মজুমদারের ছেলে।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদে র্যাব জানতে পারে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুরে ওবায়দুল হক মজুমদারের বসত ঘরে মাদকদ্রব্যসহ এক ব্যক্তি অবস্থান করছে। র্যাবের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে টের পেয়ে অভিযুক্ত ওবায়দুল হক মজুমদার কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, র্যাব সদস্যরা তাকে আটক করে। এসময় তার নির্মাণাধীন ঘরের বাথরুমের ছাদের উপর বিশেষ কায়দায় লুকানো একটি দেশীয় তৈরী একনলা বন্দুক কাঠের বাটসহ আড়াআড়ি ভাবে লম্বায় ৩ ফুট ৯ ইঞ্চি, এর বডি ও ব্যারেল লোহার তৈরী, ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত ৪টি ১২ বোর কার্তুজ, এর মধ্যে ৩টি কার্তুজ উপরের অংশে নীল রংয়ের প্লাস্টিকের, ১টি কার্তুজ লাল রংয়ের প্লাস্টিকের ও সবগুলো কার্তুজের নিচের অংশে পিতলের ক্যাপ উদ্ধার ও জব্দ করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত বন্দুক ও কার্তুজ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।