ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ই-পেপার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



সরকার গ্রাম আদালতকে সক্রিয় করেছে
ফেনী জেলা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:১২ পিএম  (ভিজিটর : ১৬)
সরকার গ্রাম আদালতকে সক্রিয় করতে নানা উদ্যেগ গ্রহন করেছে।এ জন্য নানা পরিকল্পনা নিয়ে জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। এ ছাড়াও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে সভা সেমিনার ও গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান উঠান বৈঠক করা হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মনিরা হক। 

২৯ এপ্রিল বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রোমেন শর্মার সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সরকার গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের মাধ্যমে সারা দেশে গ্রাম আদালত কে গুরুত্বারোপ করে গ্রামের সাধারণ বিরোধ মিমাংসা স্থানীয় ভাবে ইউনিয়ন পর্যায়ে সমাধানের উদ্যেগ নিয়েছে, এতে ইউনিয়ন পর্যায়ে কর্মরত দায়িত্ব প্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তারা আন্তরিকতা নিয়ে কাজ করলে সরকারের মূল পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে। সভায় গ্রাম আদালতে নিষ্পত্তি যোগ্য বিভিন্ন অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়। এ ছাড়াও গ্রাম আদালত কে সক্রিয়করণ করতে জেলার বিভিন্ন ইউনিয়ন কর্মরত গ্রাম পুলিশ দের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জেলার ৪৩ টি ইউনিয়নে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। জেলা পর্যায়ে বিভিন্ন আদালত থেকে সাধারণ মামলা গুলো গ্রাম আদালতে প্রেরন করা হচ্ছে। তাই প্রতিটি ইউনিয়নে গ্রামের সাধারণ বিরোধ মিমাংসা গুলো গ্রাম আদালতে শেষ করে জেলা পর্যায়ে প্রতিবেদন প্রেরণ করতে হবে। 

অল্প সময়ে স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে এ প্রতিপাদ্যকে সামনে রেখে  জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ - বার্ষিক সমন্বয় সভায় ইফসা জেলা ব্যবস্থাপক  মাহবুল হকের সঞ্চালনায় আরো  উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার সফি উল্লাহ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক সাইফুদ্দিন হাসান আলী, জেলা পুলিশের প্রতিনিধি সাইফুল ইসলাম,  ব্র্যাকের কো অডিনেটর ওমর ফারুক।

এসময় জেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com