ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ই-পেপার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



পলাশবাড়ীতে শর্টসার্কিটে মুদির দোকানঘর পুড়ে ছাই
পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:০৭ পিএম  (ভিজিটর : ১৬)
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পবনাপুর দক্ষিণপাড়া গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি মুদির দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ অর্থ, চাল ও একটি অটোভ্যানসহ প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

২৮ এপ্রিল মঙ্গলবার রাতে এই দূর্ঘটনাটি উপজেলার পবনাপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। জানা যায়, আনারুল ব্যাপারী (৫০)-এর মালিকানাধীন দোকানঘরে বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। বিদ্যুৎ সঞ্চালন তার বেয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই দোকানঘরের সর্বত্র লেলিহান শিখা ছড়িয়ে যায়। 

স্থানীয়রা দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও অল্প সময়ের মধ্যেই দোকানঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত আনারুল ইসলাম জানান, পরিবারের জীবন-জীবিকা নির্বাহের একমাত্র সম্বল ছিল এই মুদির দোকান। দোকানটি ভস্মীভূত হওয়ায় পরিবারটি এখন চরম দিশেহারা হয়ে পড়েছে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com