সংসদের নারী সদস্যদের শপথ রোববার

অনলাইন ডেস্ক

জাতীয়

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ সদস্যের শপথ আগামীকাল রোববার (৩ মে) শপথ অনুষ্ঠিত হবে। শনিবার (২ মে) সংসদ

2026-05-02T16:59:47+00:00
2026-05-02T17:29:18+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
জাতীয়
সংসদের নারী সদস্যদের শপথ রোববার
অনলাইন ডেস্ক
শনিবার, ২ মে, ২০২৬, ৪:৫৯ পিএম  আপডেট: ০২.০৫.২০২৬ ৫:২৯ পিএম

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ সদস্যের শপথ আগামীকাল রোববার (৩ মে) শপথ অনুষ্ঠিত হবে। শনিবার (২ মে) সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, রোববার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথ কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে ৩৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১৩ জন মনোনীত হয়েছেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র প্রথমে বাতিল হলেও আজ শনিবার বৈধ ঘোষণা করা হয়।

বিএনপি থেকে নির্বাচিত যেসব নারী সদস্যরা শপথ নিবেন তারা হলেন: সেলিমা রহমান, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ এবং সুবর্ণা সিকদার (ঠাকুর)।

জামায়াত ও জোট থেকে শপথ নেবেন যারা: নুরুন্নিসা সিদ্দিকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নাহার নিলু, প্রকৌশলী মারদিয়া মমতাজ, মেরিনা সুলতানা, মাহফুজা খানম, সাজেদা সামাদ এবং জুলাই শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগম, ডা. মাহমুদা মিতু (এনসিপি), তাসমিয়া প্রধান (জাগপা) এবং ইঞ্জিনিয়ার মাহবুবা করিম (বাংলাদেশ খেলাফত মজলিস)।

এনসিপি নির্বাচিত হয়ে  শপথ নেবেন নুসরাত তাবাসসুম।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: