ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু, জেদ্দায়ও বাড়ছে যাতায়াত

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে জেদ্দা

2026-10-22T16:03:06+00:00
2026-10-22T16:03:06+00:00
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
জাতীয়
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু, জেদ্দায়ও বাড়ছে যাতায়াত
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:০৩ পিএম 
ফাইল ছবি
সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনার সূচিও জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। আগামী ২৫ অক্টোবর থেকে রিয়াদে একটি ফ্লাইট পরিচালনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এ রুটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

জেদ্দা রুটে ২২ অক্টোবর ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এরপর ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।

এদিকে রিয়াদ রুটে ২৫ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে একটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে বিমান। তবে রিয়াদগামী অন্যান্য ফ্লাইট চালুর বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, মদিনা রুটে ১৮ অক্টোবর থেকেই নিয়মিত ফ্লাইট চলাচল করছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটের ফ্লাইট পরিচালনা ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। এ পথে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। 

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার পর নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে দেশটিতে যাতায়াতকারী বেশ কয়েকটি ফ্লাইট ব্যাহত হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর থেকে সৌদি আরবগামী মোট ১৩৪টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইটে বিঘ্ন ঘটে। এতে ২০ হাজার ২৫৪ জন যাত্রীর ভ্রমণসূচি প্রভাবিত হয়। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে ফ্লাইট পরিচালনা নিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে। যাত্রীদের টিকিট, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। যাত্রার আগে সংশ্লিষ্ট ফ্লাইটের সর্বশেষ সময়সূচি নিশ্চিত করে নেওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: