শার্শার বাগআঁচড়া-সাতমাইল পশুহাটের ইজারা সম্পন্ন

শার্শা (যশোর) সংবাদদাতা

অবশেষে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া-সাতমাইল পশু হাটের ইজারা সম্পন্ন হয়েছে। গতকাল (২৯ এপ্রিল) বুধবার বিকালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উন্মুক্ত ডাকের

2026-04-30T16:35:26+00:00
2026-04-30T17:24:58+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
শার্শার বাগআঁচড়া-সাতমাইল পশুহাটের ইজারা সম্পন্ন
শার্শা (যশোর) সংবাদদাতা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:৩৫ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৬ ৫:২৪ পিএম
অবশেষে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া-সাতমাইল পশু হাটের ইজারা সম্পন্ন হয়েছে। গতকাল (২৯ এপ্রিল) বুধবার বিকালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উন্মুক্ত ডাকের মাধ্যমে এ ইজারা কার্যক্রম সম্পন্ন হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের উপস্থিতিতে প্রশাসনিক সভাকক্ষে ওপেন ডাকের মাধ্যমে ইজারা কার্যক্রম পরিচালিত হয়।  এসময় সর্বোচ্চ দরদাতা হিসেবে আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস ৩ কোটি ৮০ লক্ষ টাকায় এক বছর (অর্থাৎ ১০০ টি) পশুহাটের ইজারা লাভ করেন। ইজারা কার্যক্রমটি স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

জানা যায়, বাগআঁচড়া-সাতমাইল পশুহাটটি দক্ষিণ বঙ্গের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার পশুহাটটি বসে। যেখানে প্রতি বছর হাজার হাজার গবাদিপশু ক্রয়-বিক্রয় হয়।

ইজারাদার কুদ্দুস আলী বিশ্বাস জানান, সরকার নির্ধারিত রেটে ইজারা আদায়সহ হাটের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও ব্যাপারীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি কাজ করবেন। 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, নিয়ম-নীতি মেনে পশুহাট পরিচালনা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: