ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ই-পেপার শনিবার ● ২ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



‘যেকোনো সময় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরু’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৭:২০ পিএম আপডেট: ০২.০৫.২০২৬ ৭:২৩ পিএম  (ভিজিটর : ২৪)
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ আবারও যেকোনো সময় নতুন করে শুরু হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে ওয়াশিংটনের যেকোনো ‘দুঃসাহসিকতা বা বোকামির’ জবাবে কঠোর প্রতিক্রিয়া জানাতে তেহরান পুরোপুরি প্রস্তুত বলেও দাবি করেছে ইরান।

ইরানের সামরিক সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তেহরান জানিয়েছে, আন্তর্জাতিক আইন কিংবা কোনো চুক্তির প্রতি ওয়াশিংটনের শ্রদ্ধাশীল আচরণের নির্ভরযোগ্য প্রমাণ নেই।

বিবৃতিতে আরো বলা হয়, যুদ্ধ শুরুর আগের আলোচনা থেকে শুরু করে যুদ্ধবিরতির পর্যায় পর্যন্ত বিভিন্ন সময়ে ইরান নমনীয়তা দেখালেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেমন ইতিবাচক সাড়া মেলেনি। বরং ইরান যখনই নিজেদের দাবি কিছুটা শিথিল করেছে, তখনই যুক্তরাষ্ট্র আরো কঠোর অবস্থান নিয়েছে বলে অভিযোগ তেহরানের।

এদিকে কিছু সূত্রের বরাতে আল-জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করা শান্তি প্রস্তাবে ইরান তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি থেকে সরে এসেছিল। এর মধ্যে অবরোধ প্রত্যাহারের বিষয়টিও ছিল বলে দাবি করা হয়।

বর্তমানে ইরানের অবস্থান হলো, পারমাণবিক কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার আগে হরমুজ প্রণালির পরিস্থিতি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নে সুনির্দিষ্ট সমাধান প্রয়োজন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থা কাটানোর আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

এমটিআই





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com