ফের যুদ্ধ শুরুর আশঙ্কা ইরানের, যুক্তরাষ্ট্রের উদ্দেশে হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পুনরায় শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির দাবি, যুক্তরাষ্ট্র কোনও চুক্তিতেই

2026-05-02T16:43:01+00:00
2026-05-02T16:51:17+00:00
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৭ জুন ২০২৬
আন্তর্জাতিক
ফের যুদ্ধ শুরুর আশঙ্কা ইরানের, যুক্তরাষ্ট্রের উদ্দেশে হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২ মে, ২০২৬, ৪:৪৩ পিএম  আপডেট: ০২.০৫.২০২৬ ৪:৫১ পিএম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পুনরায় শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির দাবি, যুক্তরাষ্ট্র কোনও চুক্তিতেই প্রতিশ্রুতিবদ্ধ নয়। তাই এই সংঘাত আবার শুরু হওয়া ‘সম্ভব’। ইরানের সামরিক সদর দফতরের ডেপুটি মোহাম্মদ জাফর আসাদি ফারস নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আসাদি বলেন, মার্কিন কর্মকর্তাদের কর্মকাণ্ড ও বক্তব্য মূলত মিডিয়া-কেন্দ্রিক। তাদের প্রধান লক্ষ্য হলো, প্রথমত, তেলের দাম কমে যাওয়া ঠেকানো এবং দ্বিতীয়ত, নিজেদের তৈরি সংকট থেকে বেরিয়ে আসা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে অনাস্থা জানিয়ে তিনি আরও বলেন, প্রমাণ বলছে, যুক্তরাষ্ট্র কোনও চুক্তি বা সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়।

যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিয়ে আসাদি বলেন, আমেরিকানদের নতুন করে দুঃসাহস বা বোকামির জন্য ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: