জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি স্বাক্ষরের আয়োজন করবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া শান্তি চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান আগামী শুক্রবার (১৯ জুন) জেনেভায়

2026-06-15T19:11:03+00:00
2026-06-15T19:11:03+00:00
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি স্বাক্ষরের আয়োজন করবে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:১১ পিএম 
সংগৃহীত ছবি
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া শান্তি চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান আগামী শুক্রবার (১৯ জুন) জেনেভায় অনুষ্ঠিত হবে এবং এর আয়োজন করবে পাকিস্তান।

সোমবার (১৫ জুন) পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান। শেহবাজ শরিফ বলেন, কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে বিভিন্ন পক্ষের মধ্যস্থতায় যে সমঝোতা হয়েছে, তার আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘আল্লাহর রহমতে জেনেভায় অনুষ্ঠেয় এই ঐতিহাসিক শান্তি চুক্তির স্বাক্ষর আয়োজন করবে পাকিস্তান।’

প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এর আগে একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হওয়ার দাবি করেন। এর কিছুক্ষণ আগে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও উভয় পক্ষের মধ্যে সমঝোতায় পৌঁছানোর কথা জানান।

শেহবাজ শরিফের দাবি অনুযায়ী, চুক্তির আওতায় উভয় পক্ষ সামরিক কর্মকাণ্ড বন্ধে সম্মত হয়েছে এবং আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে এর আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, চুক্তিটি কার্যকর হলে দীর্ঘদিনের বৈরী সম্পর্কের ক্ষেত্রে তা একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সূচনা হতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: