তিন বছরেরও কম সময়ে প্রায় ৬০ লাখ আফগান শরণার্থী দেশে ফিরেছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তিন বছরেরও কম সময়ে বিভিন্ন দেশ থেকে প্রায় ৬০ লাখ আফগান শরণার্থী নিজ দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী

2026-09-04T20:19:59+00:00
2026-09-04T20:19:59+00:00
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
তিন বছরেরও কম সময়ে প্রায় ৬০ লাখ আফগান শরণার্থী দেশে ফিরেছেন
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম 
সংগৃহীত ছবি
তিন বছরেরও কম সময়ে বিভিন্ন দেশ থেকে প্রায় ৬০ লাখ আফগান শরণার্থী নিজ দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। সংস্থাটির মতে, সাম্প্রতিক ইতিহাসে এত বড় পরিসরে মানুষের নিজ দেশে ফিরে যাওয়ার ঘটনা নজিরবিহীন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউএনএইচসিআর জানিয়েছে, শরণার্থীদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাদের ফিরে যাওয়া যেন স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ হয়, তা নিশ্চিত করা জরুরি। তবে সাম্প্রতিক সময়ে আফগানদের দেশে ফেরার ক্ষেত্রে স্বেচ্ছায় প্রত্যাবাসনের পাশাপাশি জোরপূর্বক ফেরত পাঠানোর ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি।

ইউএনএইচসিআর দেশভিত্তিক ফেরত যাওয়া আফগানদের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি। তবে ফিরে যাওয়া মানুষের বড় একটি অংশ প্রতিবেশী ইরান ও পাকিস্তান থেকে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি।

ইউএনএইচসিআরের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে ইরান থেকেই প্রায় ২১ লাখ আফগান নিজ দেশে ফিরেছেন।

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত জুনে জানিয়েছিলেন, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে প্রত্যাবাসন কর্মসূচি শুরুর পর ২৪ লাখের বেশি আফগান নাগরিক পাকিস্তান থেকে দেশে ফিরে গেছেন। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান থেকে আফগানদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও জোরদার হয়েছে।

১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের পর দীর্ঘ সংঘাত ও অস্থিতিশীলতার কারণে বিপুলসংখ্যক আফগান পাকিস্তান ও ইরানে আশ্রয় নিয়েছিলেন। বর্তমানে পাকিস্তানে ৭ লাখ ৭৭ হাজারের বেশি নিবন্ধিত আফগান শরণার্থী রয়েছেন। এর বাইরে অনিবন্ধিত আফগানদের সংখ্যা ১০ লাখের বেশি বলে বিভিন্ন হিসাবে উল্লেখ করা হয়েছে।

বিপুলসংখ্যক আফগান দেশে ফিরে যাওয়ায় তাদের পুনর্বাসন, আশ্রয়, কর্মসংস্থান এবং মৌলিক সেবা নিশ্চিত করা আফগানিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে দেশে ফিরে যাওয়া আফগানদের অবস্থা পর্যবেক্ষণ এবং তাদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছে ইউএনএইচসিআর।

সূত্র: আনাদোলু এজেন্সি


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: