থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে মারামারি, জাহাজেই বন্দি দুই মার্কিন নাবিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

টানা নয় মাসেরও বেশি সময় সমুদ্রে থাকার পর অবশেষে থাইল্যান্ডে নোঙর করেছিল মার্কিন নৌবাহিনীর বিশাল যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন। দীর্ঘদিন

2026-09-05T18:47:45+00:00
2026-09-05T18:47:45+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে মারামারি, জাহাজেই বন্দি দুই মার্কিন নাবিক
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
টানা নয় মাসেরও বেশি সময় সমুদ্রে থাকার পর অবশেষে থাইল্যান্ডে নোঙর করেছিল মার্কিন নৌবাহিনীর বিশাল যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন। দীর্ঘদিন পর নাবিকদের সামনে ছিল কয়েক দিনের ছুটি ও বিশ্রামের সুযোগ। কিন্তু ছুটির শুরুতেই বিপাকে পড়লেন দুই মার্কিন নাবিক।

থাইল্যান্ডের পর্যটননগরী পাতায়ায় গিয়ে অতিরিক্ত মদ্যপানের পর নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে একটি বারের বাইরে তাদের মারামারি করতে দেখে স্থানীয় এক ব্যক্তি পুলিশে খবর দেন।

পরে ঘটনাস্থলে পৌঁছে থাই পুলিশ দুজনকে হেফাজতে নেয়। তাদের স্থানীয় একটি যৌথ নিয়ন্ত্রণকেন্দ্রে নেওয়ার পর দ্রুত যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনে ফেরত পাঠানো হয়।

স্থানীয় প্রশাসনের ভাষ্য, ঘটনাটি বড় ধরনের কিছু না হলেও কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি থাই কর্তৃপক্ষ ও মার্কিন নৌবাহিনী। ছুটিতে গিয়ে শৃঙ্খলাভঙ্গের কারণে দুই নাবিককে তাদের বাকি ছুটির পুরো সময় জাহাজেই থাকতে হবে।

ইউএসএস আব্রাহাম লিংকন প্রায় ২৮৬ দিন ইরান যুদ্ধসংক্রান্ত মিশনে সমুদ্রে অবস্থান করার পর থাইল্যান্ডে আসে। দীর্ঘ সময় পরিবার-পরিজন থেকে দূরে থাকার পর নাবিকদের অনেকেই মানসিকভাবে চাপে ছিলেন। তাই থাইল্যান্ডে পৌঁছে কয়েক দিনের বিরতি তাদের জন্য ছিল স্বস্তির সুযোগ।

নাবিকদের আগমনকে ঘিরে পাতায়ার ব্যবসায়ীরাও পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে বাড়তি গতি আসার আশা করেছিলেন। তবে ছুটি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই দুই নাবিকের এমন ঘটনায় সেই আনন্দে ভাটা পড়েছে।

সূত্র: ইনডিপেনডেন্ট


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: