ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের পথে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন ‘স্বাভাবিক অবস্থায়’ ফিরে এসেছে এবং দুই দেশের মধ্যে চলমান

2026-06-16T20:43:05+00:00
2026-06-16T20:43:05+00:00
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৭ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের পথে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৮:৪৩ পিএম 
জি-সেভেন সম্মেলনের ফাঁকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্রান্সে। ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন ‘স্বাভাবিক অবস্থায়’ ফিরে এসেছে এবং দুই দেশের মধ্যে চলমান সমঝোতা প্রক্রিয়া খুব শিগগিরই চূড়ান্ত হতে পারে।

ফ্রান্সে অনুষ্ঠিত চলমান জি৭ শীর্ষ সম্মেলন ২০২৬ এর ফাঁকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরান আলোচনার মাধ্যমে দ্রুত সমঝোতায় পৌঁছাতে আগ্রহী এবং দুই দেশের সম্পর্ক ইতোমধ্যে স্বাভাবিক পর্যায়ে এসেছে। তাঁর ভাষায়, আলোচনা দ্রুত শেষ হতে পারে, আবার কিছুটা সময়ও লাগতে পারে—তবে আমরা ইতিবাচক অগ্রগতি দেখছি।

মার্কিন প্রশাসনের সূত্রের বরাতে জানা গেছে, যুদ্ধবিরতি ও সহযোগিতা বিষয়ে একটি প্রাথমিক ডিজিটাল সমঝোতা স্মারক ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী শুক্রবার আনুষ্ঠানিক স্বাক্ষরের পর দুই দেশের মধ্যে পরবর্তী ধাপের আলোচনা শুরু হবে।

প্রস্তাবিত এই সমঝোতা স্মারকের মেয়াদ ৬০ দিন নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যেই পরবর্তী পর্যায়ের আলোচনা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই অগ্রগতি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় আনতে পারে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: