ইরানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ, ১৪ আইআরজিসি সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান শহরে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন সদস্য নিহত হয়েছেন Islamic Revolutionary Guard Corps

2026-05-02T12:32:36+00:00
2026-05-02T12:44:07+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ, ১৪ আইআরজিসি সদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২ মে, ২০২৬, ১২:৩২ পিএম  আপডেট: ০২.০৫.২০২৬ ১২:৪৪ পিএম

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান শহরে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন সদস্য নিহত হয়েছেন Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)-এর। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আইআরজিসির আনসার আল মাহদি ইউনিট এক বিবৃতিতে জানায়, বোমাটি নিষ্ক্রিয় করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত ডিভাইসটির ধরন নির্ধারণ করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করা হয়। নিহতদের সবাই অভিজ্ঞ ও বিশেষজ্ঞ পর্যায়ের সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণস্থল এলাকায় ক্লাস্টার বোমা ও আকাশ থেকে নিক্ষেপ করা মাইনের উপস্থিতি থাকতে পারে। সাম্প্রতিক সংঘাতের সময় এসব বিস্ফোরক অবশিষ্ট রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে টানা সংঘাতের পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই ঘটনার পর ইরানি গণমাধ্যমগুলো এটিকে চলমান যুদ্ধবিরতি পরিস্থিতিতে আইআরজিসির বড় ধরনের ক্ষয়ক্ষতি হিসেবে উল্লেখ করেছে।

যুদ্ধবিরতির পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে অবিস্ফোরিত বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজ জোরদার করা হয়েছে। আইআরজিসির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৫ হাজারের বেশি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে, গাল্ফ নিউজ


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: