ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত: নিহত ১১, তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় তোমব্লেইন শহরে রবিবার এই দুর্ঘটনা ঘটে বলে

2026-06-28T18:43:19+00:00
2026-06-28T18:43:19+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক
ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত: নিহত ১১, তদন্ত শুরু
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ২৮ জুন, ২০২৬, ৬:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় তোমব্লেইন শহরে রবিবার এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম বিএফএম-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে বিমানটির পাইলট এবং ১০ জন স্কাইডাইভার রয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন শিক্ষার্থী এবং পাঁচজন ছিলেন প্রশিক্ষক।

দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ মার্ত-এ-মোজেল বিভাগের আওতাধীন ওই বিমানবন্দর এলাকার আশপাশের স্থানগুলো সাধারণ মানুষকে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

সূত্র: বিবিসি


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: