এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপেছে পাকিস্তান-ভারতও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় দেশটির বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। একই সঙ্গে

2026-06-27T20:19:26+00:00
2026-06-27T20:19:26+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
আন্তর্জাতিক
এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপেছে পাকিস্তান-ভারতও
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:১৯ পিএম 
পুরনো ছবি
আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় দেশটির বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। একই সঙ্গে পাকিস্তান, ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলসহ আশপাশের কয়েকটি দেশেও ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২১৫ কিলোমিটার গভীরে এবং আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের কালাফগান এলাকা থেকে প্রায় ৮১ কিলোমিটার দূরে।

আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের পাশাপাশি চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তানেও কম্পন অনুভূত হয়েছে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, কোথাও কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত বুধবার ভেনেজুয়েলায় সন্ধ্যায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়ে। সর্বশেষ তথ্যে ওই ঘটনায় নিহতের সংখ্যা ৯২০ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ।


  বিষয়:   আফগানিস্তান  শক্তিশালী ভূমিকম্প  পাকিস্তান  ভারত 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: