১৭ জেলায় ঝড়ের আভাস, ভারী বৃষ্টির শঙ্কা ৩ বিভাগে

অনলাইন ডেস্ক

জাতীয়

বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসার পর্যন্ত বিস্তৃত। এ কারণে বজ্রবৃষ্টিসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঝড়

2026-05-02T16:19:49+00:00
2026-05-02T16:47:31+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
জাতীয়
১৭ জেলায় ঝড়ের আভাস, ভারী বৃষ্টির শঙ্কা ৩ বিভাগে
অনলাইন ডেস্ক
শনিবার, ২ মে, ২০২৬, ৪:১৯ পিএম  আপডেট: ০২.০৫.২০২৬ ৪:৪৭ পিএম
১৭ জেলায় ঝড়ের আভাস, ভারী বৃষ্টির শঙ্কা ৩ বিভাগে
বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসার পর্যন্ত বিস্তৃত। এ কারণে বজ্রবৃষ্টিসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঝড় বয়ে যেতে পারে। আর তিন বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (২ মে) অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তা থেকে এ তথ্য জানা গেছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়ময়সিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে উত্তর/উত্তর-পশ্চিম দিক হতে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 

তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: