সীমান্তে মাদক পাচার রোধে কঠোর পদক্ষেপের আহ্বান ভূমিমন্ত্রীর

অনলাইন ডেস্ক

জাতীয়

সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, মাদক কারবারীরা দেশ,

2026-06-26T17:30:57+00:00
2026-06-26T17:51:04+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
জাতীয়
সীমান্তে মাদক পাচার রোধে কঠোর পদক্ষেপের আহ্বান ভূমিমন্ত্রীর
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৫:৩০ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৬ ৫:৫১ পিএম
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, মাদক কারবারীরা দেশ, জাতি ও সমাজের শত্রু। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহ বিস্তারে দেশের অসংখ্য পরিবার ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে রাজশাহী অঞ্চলে সীমান্তপথে মাদক প্রবেশ করছে। সীমান্তঘেঁষা এলাকায় অনেক মাদক কারবারী অবৈধ ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছে। যাদের একসময় কিছুই ছিল না, তারাও এখন কোটি কোটি টাকার মালিক। এসব ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, শুধু মাদক বহনকারীদের গ্রেপ্তার করলেই চলবে না; মাদক ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতাসহ সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে দ্রুত জামিন পেয়ে তারা যেন পুনরায় মাদক ব্যবসায় জড়াতে না পারে, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

ভূমিমন্ত্রী বলেন, মাদকের কারণে বহু পরিবার বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি মাদক কারবারীদের সামাজিকভাবে বয়কট করারও আহ্বান জানান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও জোরালো অভিযান পরিচালনা করতে হবে। সমাজে মাদক কারবারীদের কোনো স্থান নেই। পাশাপাশি সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেনসহ অন্যান্যরা।

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: