ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ই-পেপার শনিবার ● ২ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



শ্রীলঙ্কার কাছে ধবলধোলাই বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৬:১৪ পিএম  (ভিজিটর : ২০)
সান্ত্বনার জয়ও জুটল না বাংলাদেশের মেয়েদের কপালে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তাই শ্রীলঙ্কার কাছে ধবলধোলাইয়ের সাধ পেলেন নিগার সুলতানা জ্যোতিরা।

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে নাটকীয় লড়াইয়ের পর ৩ রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। এই হারের ফলে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা।

সিলেটে বৃষ্টির কারণে ম্যাচটি নেমে এসেছিল মাত্র ৯ ওভারে। জয়ের জন্য ৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে মিডল অর্ডারে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলের হাল ধরেন।

ম্যাচের ভাগ্য ঝুলে ছিল শেষ ৪ ওভারে। সমীকরণ ছিল ২৪ বলে ৪৪ রান। জ্যোতি ও ঝর্ণা আক্তার মিলে সেই লক্ষ্য তাড়ায় দারুণ চেষ্টা চালান। বিশেষ করে জ্যোতি আগ্রাসী ব্যাটিং করে ম্যাচটি জয়ের নাগালে নিয়ে এসেছিলেন। কিন্তু লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ওভারে প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষ বলে জয়ের জন্য ৫ রান দরকার থাকলেও মাত্র ১ রান নিতে সক্ষম হয় ব্যাটাররা, ফলে ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

এর আগে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন জ্যোতি। ৯ ওভারের সংক্ষিপ্ত ম্যাচে লঙ্কান অধিনায়ক চামারি আথাপাত্তু এবং অনুষ্কা সঞ্জীবনীকে দ্রুত ফিরিয়ে দিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করে বাংলাদেশের বোলাররা। সুলতানা খাতুন ও নাহিদা আক্তার চমৎকার বোলিং করেন। কিন্তু ফিল্ডিং মিস এবং শেষদিকের কিছু বাউন্ডারি লঙ্কানদের ৮৭ রানের লড়াকু পুঁজিতে পৌঁছে দেয়।

এই পরাজয়ের মাধ্যমে ঘরের মাঠে লঙ্কানদের কাছে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হলো বাংলাদেশ। এর আগে ওয়ানডে সিরিজটিও ২-১ ব্যবধানে হেরেছিল স্বাগতিকরা। 

এমটিআই







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com