ট্রিপল সেঞ্চুরির স্বপ্নভঙ্গ, ২৮২ রানেই থামলেন নাঈম

ক্রীড়া ডেস্ক

খেলা

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলেছেন মোহাম্মদ নাঈম শেখ। রাজশাহী বিভাগের বিপক্ষে ঢাকা বিভাগের হয়ে ২৮২

2026-10-25T19:42:39+00:00
2026-10-25T19:42:39+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
খেলা
ট্রিপল সেঞ্চুরির স্বপ্নভঙ্গ, ২৮২ রানেই থামলেন নাঈম
ক্রীড়া ডেস্ক
রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:৪২ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলেছেন মোহাম্মদ নাঈম শেখ। রাজশাহী বিভাগের বিপক্ষে ঢাকা বিভাগের হয়ে ২৮২ রান করেছেন তিনি। তবে ১৮ রান দূরে থাকতে থেমে যায় তাঁর ট্রিপল সেঞ্চুরির স্বপ্ন। ৩৬৯ বলের ইনিংসে ২১টি চার ও ৭টি ছক্কা হাঁকান এই বাঁহাতি ব্যাটার।

রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিন সকালে আগের দিনের ১৭১ রানের সঙ্গে আরও ১১১ রান যোগ করেন নাঈম। শেষ পর্যন্ত স্পিনার রহিম আহমেদের বলে কভার অঞ্চলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এই ইনিংসে নিজের আগের সর্বোচ্চ প্রথম শ্রেণির স্কোর ১৮০ রান ছাড়িয়ে নতুন ব্যক্তিগত রেকর্ড গড়েছেন নাঈম।

নাঈমের সঙ্গে বড় ইনিংস খেলেছেন মাহিদুল ইসলাম অঙ্কনও। ২৮৯ বলে ১৬৫ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার ও ৮টি ছক্কা। দুজনের ব্যাটিংয়ে ভর করে প্রথম ইনিংসে ৫০৯ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ।

নাঈমের এই ইনিংস এসেছে গুরুত্বপূর্ণ সময়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে বিশেষজ্ঞ ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছিলেন, জাতীয় ক্রিকেট লিগে অন্য ওপেনারদের পারফরম্যান্সও বিবেচনায় নেওয়া হবে। ফলে নাঈমের ২৮২ রানের ইনিংস জাতীয় দলে বিবেচিত হওয়ার দৌড়ে তাঁর অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।

একই দিনে আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিনও নজর কেড়েছেন। ময়মনসিংহ বিভাগের হয়ে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৩৫১ বলে অপরাজিত ২১৭ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ২০টি চার ও ২টি ছক্কা। ময়মনসিংহ প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৬৫ রান তুলে ইনিংস ঘোষণা করে।

বাংলাদেশি ব্যাটারদের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখন তাওহিদ হৃদয়ের দখলে। ২০২৬ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’-এর হয়ে অপরাজিত ৩৫০ রান করেন তিনি। ৪৮১ বলের সেই ইনিংসে ছিল ২৭টি চার ও ১০টি ছক্কা। এর আগে তামিম ইকবাল ২০২০ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে ইস্ট জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে অপরাজিত ৩৩৪ রান করেছিলেন। রকিবুল হাসানের ২০০৭ সালে বরিশাল বিভাগের হয়ে করা অপরাজিত ৩১৩ রানও রয়েছে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের উল্লেখযোগ্য ইনিংসগুলোর তালিকায়।

ট্রিপল সেঞ্চুরি না পেলেও ২৮২ রানের ইনিংস দিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন নাঈম। এখন দেখার বিষয়, ঘরোয়া ক্রিকেটে তাঁর এই দুর্দান্ত পারফরম্যান্স জাতীয় দলের নির্বাচকদের সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: