বাকুতে বাংলাদেশের বিশ্বকাপ মিশন, প্রথম লড়াই ওয়েলসের বিপক্ষে

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। আগামী ২৪ অক্টোবর ওয়েলসের বিপক্ষে

2026-10-22T17:55:36+00:00
2026-10-22T17:55:36+00:00
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
খেলা
বাকুতে বাংলাদেশের বিশ্বকাপ মিশন, প্রথম লড়াই ওয়েলসের বিপক্ষে
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৫:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। আগামী ২৪ অক্টোবর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে বৈশ্বিক এই আসরে নিজেদের অভিযান শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার স্থানীয় সময় রাত ৯টায় বাকুতে পৌঁছায় বাংলাদেশ দল। বাংলাদেশ সময় তখন রাত ১১টা। বর্তমানে দলের খেলোয়াড় ও কর্মকর্তারা বাকুর অ্যাথলেটস ভিলেজে অবস্থান করছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দলের সব খেলোয়াড় ও কর্মকর্তা সুস্থ আছেন এবং মানসিকভাবেও চাঙা রয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দলের প্রথম অনুশীলন পর্ব সম্পন্ন করার কথা রয়েছে।

ফিফার বিশেষ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ছোট সংস্করণের এই অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ। এতে বিশ্বের ১৯১টি দেশের তরুণ দল অংশ নিচ্ছে। আটজন খেলোয়াড় নিয়ে গঠিত প্রতিটি দল ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে খেলবে। প্রতিটি ম্যাচ হবে ২০ মিনিট করে দুই অর্ধে, অর্থাৎ মোট ৪০ মিনিটের।

টুর্নামেন্টে ‘জি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। আগামী ২৪ অক্টোবর ওয়েলসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। এরপর ২৫ ও ২৬ অক্টোবর প্রতিদিন দুটি করে ম্যাচে মাঠে নামতে হবে দলটিকে।

বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স ও বাকু ক্রিস্টাল হলে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩ নভেম্বর সকালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের দেশে ফেরার কথা রয়েছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: