অনুশীলনের পর অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন কোচ কোম্পানি

ক্রীড়া ডেস্ক

খেলা

অনুশীলন দেখতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি। পরিস্থিতি বিবেচনায় দ্রুত অ্যাম্বুলেন্সে করে

2026-10-24T11:27:59+00:00
2026-10-24T11:27:59+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
খেলা
অনুশীলনের পর অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন কোচ কোম্পানি
ক্রীড়া ডেস্ক
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:২৭ এএম 
সংগৃহীত ছবি

অনুশীলন দেখতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি। পরিস্থিতি বিবেচনায় দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বেলজিয়ামের সাবেক এই ফুটবলার।

বায়ার্ন মিউনিখের এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্লাবের দ্বিতীয় দলের অনুশীলন পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন কোম্পানি। সেখানেই আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে।

কোম্পানির অসুস্থতা নিয়ে উদ্বেগ অবশ্য নতুন নয়। এর আগে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে পা ও নিতম্বে ব্যথার কথা জানিয়েছিলেন তিনি। তখন তাঁর শারীরিক সমস্যার পেছনে ভাইরাসজনিত অসুস্থতা থাকতে পারে বলে ধারণা করা হয়েছিল।

ওই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোম্পানির পরিবর্তে উপস্থিত হয়েছিলেন বায়ার্নের সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস। তিনি জানিয়েছিলেন, কোম্পানি ভাইরাসজনিত সমস্যায় ভুগছেন। চিকিৎসক ও বিশেষজ্ঞরা তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বেশি জানেন বলেও মন্তব্য করেন ড্যাঙ্কস।

কোম্পানিকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জানিয়ে ড্যাঙ্কস বলেন, কত দিন তাঁকে বিশ্রামে থাকতে হবে, তা তখনই নিশ্চিত করে বলা সম্ভব ছিল না। এক, দুই কিংবা তিন দিন—সময়টা নির্ভর করবে তাঁর সুস্থ হয়ে ওঠার ওপর। তবে কোম্পানিকে বিশ্রামে রাখাটা সহজ নয় বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে লাইপজিগের বিপক্ষে ম্যাচেও কোম্পানিকে বেশ ক্লান্ত ও নিস্তেজ দেখাচ্ছিল। শনিবারের ম্যাচে অধিকাংশ সময় তাঁকে ডাগআউটে বসে থাকতে দেখা যায়। বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবারলও জানিয়েছিলেন, সিঁড়ি দিয়ে ওঠার সময় কোম্পানিকে সহায়তা করতে হয়েছিল। সে সময়ও ভাইরাসজনিত অসুস্থতার কথা সামনে এসেছিল।

হাসপাতালে নেওয়ার পর কোম্পানির শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তাঁর অসুস্থতার সুনির্দিষ্ট কারণ এবং কবে নাগাদ তিনি দলের দায়িত্বে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। আপাতত বায়ার্নের অনুশীলন ও ম্যাচের প্রস্তুতি সামলাবেন কোচিং স্টাফের অন্য সদস্যরা।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: