ই-পেপার বাংলা কনভার্টার বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ই-পেপার বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া আদালতে ফিলিস্তিনের আপিল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:৪৪ পিএম  (ভিজিটর : ১৯)

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি ক্লাবগুলোর বিষয়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে ফিলিস্তিন ফুটবল কর্তৃপক্ষ।

প্যালেস্টিনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) অভিযোগ করেছে, আন্তর্জাতিক আইন অমান্য করে পশ্চিম তীরের অধিকৃত এলাকায় কয়েকটি ইসরাইলি ক্লাব গড়ে উঠেছে, যা ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে পরিচালিত লিগে অংশ নিচ্ছে। এ ধরনের ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিল তারা।
সম্প্রতি ফিফা জানায়, সংশ্লিষ্ট এলাকার আইনি অবস্থান এখনও বিতর্কিত হওয়ায় তারা এ বিষয়ে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেবে না। এর পরই এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (CAS) আপিল করে পিএফএ।

পিএফএর ভাইস প্রেসিডেন্ট সুসান শালাবি বলেন, সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করার পর তারা এখন ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন। তার মতে, ফিফার এই অবস্থান ন্যায়সঙ্গত নয় এবং তারা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, ফিলিস্তিনি ফুটবল বর্তমানে কঠিন সময় পার করছে। বিশেষ করে গাজা অঞ্চলে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ফুটবলার প্রাণ হারিয়েছেন এবং সেখানে পেশাদার ফুটবল কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com