ই-পেপার বাংলা কনভার্টার বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ই-পেপার বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:৩৬ পিএম  (ভিজিটর : ২০)

বিনোদন অঙ্গনে সফল তিন শিল্পীর মায়েরা পাচ্ছেন সম্মানজনক ‘গরবিনী মা’ পুরস্কার। এ বছরের তালিকায় রয়েছেন সংগীতশিল্পী কোনালের মা সায়মা মনির মিনু, অভিনেতা জিয়াউল হক পলাশের মা ফাতেমা আক্তার কাজল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিন।

আগামী ১০ মে বিশ্ব মা দিবস উপলক্ষে রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানের আয়োজন করছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিদের মায়েদের এই সম্মাননা প্রদান করা হচ্ছে। প্রশাসন, আইন-বিচার, শিক্ষা ও সংস্কৃতি—বিভিন্ন খাতে অবদান রাখা সন্তানদের মায়েরা এই স্বীকৃতি পান।

এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। সভাপতিত্ব করবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী।

জানা গেছে, এবারের আয়োজনটি ‘গরবিনী মা’ সম্মাননার ১৩তম আসর, যেখানে মোট ১০ জন সফল সন্তানের মাকে সম্মানিত করা হবে।

নিজের মায়ের এই স্বীকৃতি নিয়ে আনন্দ প্রকাশ করে কোনাল বলেন, একজন শিল্পী হিসেবে তিনি বহু সম্মাননা পেয়েছেন, তবে মায়ের প্রাপ্তি তার কাছে সবচেয়ে বড় আনন্দের। একইভাবে অভিনেতা পলাশও জানান, তার জীবনের সবচেয়ে বড় প্রেরণা তার মা, তাই এই সম্মাননা তার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

আয়োজক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, নির্দিষ্ট প্রক্রিয়ায় যাচাই-বাছাই শেষে মনোনীত মায়েদের এই সম্মাননা দেওয়া হয় এবং ভবিষ্যতেও প্রতি বছর বিশ্ব মা দিবসে এ আয়োজন অব্যাহত থাকবে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com