ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ই-পেপার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



ইতালিতে মুক্তি পাচ্ছে শাকিবের 'প্রিন্স’
ষ্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:৫৩ পিএম  (ভিজিটর : ৩৪)
ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ এবার মুক্তি পাচ্ছে বিদেশের প্রেক্ষাগৃহে।

শনিবার ও সোমবার ইতালির ভেনিস ও রোম শহরের ২টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস বলছে, ইতালিতে প্রিন্সের যে ডিসিপি (ডিজিটাল সিনেমা প্রজেকশন) ফাইল যাবে সেটি নতুন করে সংস্করণ করা হয়েছে।

“ফলে প্রিন্স সিনেমা নিয়ে দেশে মুক্তির সময়ে যে জটিলতা দেখা দিয়েছিল তা কাটিয়ে উঠে আরও নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। বিদেশের দর্শকরা সিনেমাটির নিখুঁত প্রদর্শনী উপভোগ করতে পারবে।” 

এবার ঈদে হল মালিকদের প্রত্যাশা পূরণে ‘ব্যর্থ হয়েছে’ শাকিবের 'প্রিন্স'। সিনেমার সাউন্ড, কালার, ভিএফএক্স, সার্ভার জটিলতাসহ নানা ধরনের অভিযোগ ছিল হল মালিক ও দর্শকদের।

সম্পূর্ণ কাজ শেষ না করেই ‘মুক্তি দেওয়া হয়েছে’ সিনেমাটি, এমন অভিযোগও তুলেছেন হল মালিকরা।
ডিসিপি-সংক্রান্ত জটিলতার কারণে স্টার সিনেপ্লেক্সে প্রথম চার দিন প্রদর্শনী পায়নি সিনেমাটি।

কেবল সিনেপ্লেক্স নয় নতুন সার্ভার সিস্টেমের জটিলতা, লাইসেন্স না পৌঁছানো এবং প্রযুক্তিগত সমস্যার কারণে বগুড়া, মাদারীপুর, সৈয়দপুরসহ দেশের বিভিন্ন জায়গার ‘অর্ধশতাধিক হলে’ ঈদের দিনের সকালের শো ‘বাতিল হয়েছে’ বলে জানিয়েছিলেন প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল।

শাকিবের সিনেমা দেখতে না পেরে ক্ষেপে গিয়ে কিছু জায়গায় প্রেক্ষাগৃহে ভাঙচুরও করেছে মানুষ। দর্শক প্রবেশের পরেও সিনেমা চালাতে না পারায় অনেক জায়গায় টিকেটের টাকা ফেরত দিতে হল মালিকরা বাধ্য হন।

নব্বই দশকে ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমাটি। পরিচালক আবু হায়াত মাহমুদের প্রথম সিনেমা এটি। 

তিনি এই সিনেমার গল্পে সাম্রাজ্য, প্রভাব ও অ্যাকশনের দৃশ্য তুলে ধরেছেন। সিনেমার টিজার প্রকাশ করে নির্মাতা লিখেছিলেন, এক শহর, এক শাসক। টিজারেও গ্যাংস্টারের রূপে দেখা গেছে শাকিবকে। যিনি অ্যাকশনের মেজাজে মেশিন গান হাতে গুলিতে ধরাশায়ী করে ফেলছেন প্রতিপক্ষ আর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের।

শাকিবের সঙ্গে অভিনয় করেছেন দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর। আরও আছেন আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য।

সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ অনেকে।

দেশের বাইরে এই সিনেমা মুক্তির মধ্য দিয়ে ঈদের পাঁচটি সিনেমাই আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com