কটূক্তি ও ভুল বিচার নিয়ে যা বললেন প্রভা

বিনোদন ডেস্ক

বিনোদন

মানুষের ভুল ধারণা, অহেতুক বিচারপ্রবণতা ও কাছের মানুষের বিশ্বাসঘাতকতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া

2026-08-12T18:54:49+00:00
2026-08-12T18:54:49+00:00
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বিনোদন
কটূক্তি ও ভুল বিচার নিয়ে যা বললেন প্রভা
বিনোদন ডেস্ক
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
মানুষের ভুল ধারণা, অহেতুক বিচারপ্রবণতা ও কাছের মানুষের বিশ্বাসঘাতকতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে নিজের মূল্যায়ন না করার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক পোস্টে প্রভা লেখেন, মানুষ অনেক সময় ধারণার ওপর ভিত্তি করে অন্যের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে কিংবা কাউকে ‘খারাপ মানুষ’ হিসেবে আখ্যা দেয়। অথচ এসব ধারণার বড় একটি অংশই হতে পারে ব্যক্তিগত কল্পনা, ভুল বিচার কিংবা নিজেকে বড় করে দেখানোর প্রবণতার ফল।

কাছের মানুষের আচরণে পাওয়া আঘাতের কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। তার ভাষ্য, সবচেয়ে বেশি কষ্ট হয় তখন, যখন কেউ নিজের ভুল-ত্রুটি ভুলে গিয়ে অন্যের বিরুদ্ধে নানা কথা বলে। অথচ সেই মানুষগুলোই কখনো কখনো হতে পারে বন্ধু, পরিবারের সদস্য, সহকর্মী কিংবা একসময় বিশ্বাস করা কোনো প্রিয়জন।

প্রভা মনে করেন, আপনজনদের কাছ থেকে এমন আচরণ পেলে একজন মানুষ মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। কিছু সময়ের জন্য নিজেকে নিঃসঙ্গ, মূল্যহীন কিংবা হতাশ মনে হওয়াটাও স্বাভাবিক।

তবে এসব পরিস্থিতিতে নিজের মূল্যবোধ ধরে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। প্রভা বলেন, অন্য কেউ তাকে কীভাবে দেখে বা কী ধারণা পোষণ করে, সেটি তার চরিত্রের প্রকৃত পরিচয় নির্ধারণ করে না।

অভিনেত্রীর মতে, অন্যের ভুল ধারণা, ভণ্ডামি কিংবা নিজেদের ভুল স্বীকার না করার দায় নিজের কাঁধে নেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং নিজের সত্য ও মূল্যবোধের জায়গায় দৃঢ় থাকাই গুরুত্বপূর্ণ।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: