পূজার সিনেমায় নতুন চমক, ঝুট ব্যবসার গল্পে ‘কাট-পিস’

বিনোদন ডেস্ক

বিনোদন

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘কাট-পিস’ এবার বড় পর্দায় আসছে। দুর্গাপূজা উপলক্ষে

2026-10-03T15:57:24+00:00
2026-10-03T15:57:24+00:00
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
বিনোদন
পূজার সিনেমায় নতুন চমক, ঝুট ব্যবসার গল্পে ‘কাট-পিস’
বিনোদন ডেস্ক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘কাট-পিস’ এবার বড় পর্দায় আসছে। দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইফফাত জাহান মম পরিচালিত সিনেমাটি।

গত রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। পরে দুর্গাপূজাকে মুক্তির জন্য বেছে নেওয়া হয়।

‘কাট-পিস’-এর গল্পের কেন্দ্রে রয়েছে পোশাকশিল্পের ঝুট ব্যবসা। এই ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থনৈতিক সম্পর্ক, ক্ষমতার দাপট, আধিপত্য এবং সংঘাতের নানা দিক উঠে এসেছে সিনেমাটিতে।

সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন ইফফাত জাহান মম। এতে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, এলিনা শাম্মীসহ অনেকে।

সিনেমাটির গল্প প্রসঙ্গে নির্মাতা ইফফাত জাহান মম বলেন, গার্মেন্টসের ঝুট ব্যবসা শহরের পরিচিত একটি বাস্তবতা। তবে এই ব্যবসার সঙ্গে যুক্ত মানুষের জীবন, তাদের অর্থনৈতিক ও ক্ষমতার সম্পর্ক এবং সংঘাতকে মূলধারার সিনেমায় তুলে ধরার বিষয়টি তাকে আগ্রহী করেছে।

তার ভাষায়, সেই ভাবনা থেকেই ‘কাট-পিস’ নির্মাণের শুরু।

‘কাট-পিস’ নানজীবা তোরসার তৃতীয় সিনেমা হলেও মুক্তির দিক থেকে এটিই হতে যাচ্ছে তার প্রথম সিনেমা। এতে ‘মালা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

তোরসা বলেন, ‘কাট-পিস’ তার তৃতীয় সিনেমা হলেও এটিই প্রথম মুক্তি পাচ্ছে। তাই সিনেমাটি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। তার চরিত্র মালাকে দর্শকের কাছে পাশের বাড়ির পরিচিত মেয়ের মতো মনে হবে বলেও জানান তিনি।

‘কাট-পিস’ দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে সিফাত আমিন শুভর। সিনেমাটির গল্পের সঙ্গে নিজের পরিচিত পরিবেশের মিল রয়েছে বলে জানান তিনি।

শুভ বলেন, ঝুটপট্টি ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘাতের বিষয়টি অনেকের কাছেই পরিচিত। মিরপুরে থাকার কারণে বিষয়টি তারও পরিচিত। সেই অভিজ্ঞতা অভিনয়ের সময় কাজে লাগানোর চেষ্টা করেছেন তিনি।

তবে সিনেমাটির গল্প কোনো নির্দিষ্ট সত্য ঘটনা অবলম্বনে তৈরি নয় বলেও জানান শুভ। তার মতে, গল্পটি অনেক দর্শকের কাছেই পরিচিত বাস্তবতার মতো মনে হতে পারে।

দুর্গাপূজার ছুটিতে ঝুট ব্যবসার অন্দরমহলের অর্থ, ক্ষমতা ও সংঘাতের গল্প নিয়ে ‘কাট-পিস’ কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: