অনন্যার ছুটির অ্যালবামে উষ্ণতা, শানায়া-নভ্যার সঙ্গে জমল আড্ডা

বিনোদন ডেস্ক

বিনোদন

কাজের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নিয়ে দুই ঘনিষ্ঠ বন্ধু শানায়া কাপুর ও নভ্যা নভেলি নন্দার সঙ্গে অবকাশযাপনে মেতেছেন বলিউড অভিনেত্রী

2026-10-03T14:36:26+00:00
2026-10-03T14:36:26+00:00
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
বিনোদন
অনন্যার ছুটির অ্যালবামে উষ্ণতা, শানায়া-নভ্যার সঙ্গে জমল আড্ডা
বিনোদন ডেস্ক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:৩৬ পিএম 
শানায়া-নভ্যার সঙ্গে অবকাশ যাপনের বেশ কিছু সুন্দর মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনন্যা পান্ডে। ছবি: সংগৃহীত
কাজের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নিয়ে দুই ঘনিষ্ঠ বন্ধু শানায়া কাপুর ও নভ্যা নভেলি নন্দার সঙ্গে অবকাশযাপনে মেতেছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। ভ্রমণের নানা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। সমুদ্র, সূর্যাস্ত, ফ্যাশন আর বন্ধুদের সঙ্গে আড্ডার এসব ছবি ইতোমধ্যে নজর কেড়েছে ভক্তদের।

ছবিগুলোতে কখনো সমুদ্রের নীল জলরাশি, কখনো সূর্যাস্তের মায়াবী আলোয় দেখা গেছে অনন্যাকে। একটি ছবিতে সোনালি বিকেলের আলোয় সাদা স্ট্র্যাপলেস টপ ও নকশা করা প্যাচওয়ার্ক মিনিস্কার্টে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। পেছনে ছিল শান্ত লেক ও সবুজে ঘেরা মনোরম পরিবেশ।

আরেকটি ছবিতে সাদা লেসের পোশাকে সূর্যাস্ত উপভোগ করতে দেখা যায় অনন্যাকে। অন্য এক লুকে নিয়ন নীল টিউব টপের সঙ্গে নানা বার্তা লেখা মিনিস্কার্ট পরেছেন তিনি। প্রতিটি লুকেই ছিল আলাদা ফ্যাশন স্টেটমেন্ট।

শুধু ঘোরাঘুরি নয়, বন্ধুদের সঙ্গে পার্টিতেও দারুণ সময় কাটিয়েছেন অনন্যা। সন্ধ্যার এক মুহূর্তে শানায়াকে জড়িয়ে ধরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। পরে ডিজে কনসোলের পেছনে দাঁড়িয়েও পার্টির আবহ উপভোগ করতে দেখা যায় তাকে। এসব ছবিতে তিন বন্ধুর ঘনিষ্ঠতার বিষয়টিও স্পষ্ট হয়ে উঠেছে।

ভ্রমণে খাবারের আয়োজনেও ছিল বৈচিত্র্য। অনন্যার শেয়ার করা ছবিতে দেখা যায়, ম্যাঙ্গো স্টিকি রাইসসহ বিভিন্ন খাবার উপভোগ করেছেন তারা। তিন ধরনের স্টিকি রাইস, নারকেলের ক্রিম ও ভাজা মুগডাল দিয়ে সাজানো খাবারটির ছবিও জায়গা পেয়েছে তার পোস্টে।

ভ্রমণের শেষদিকে বিমানের জানালা থেকে দেখা নীল জলরাশি, সবুজ দ্বীপ ও পাথুরে পাহাড়ের দৃশ্যও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনন্যা। সব মিলিয়ে সমুদ্র, প্রকৃতি, ফ্যাশন, খাবার আর বন্ধুত্ব—সবকিছুর মিশেলে জমজমাট ছুটির মুহূর্ত কাটিয়েছেন এই বলিউড অভিনেত্রী।

সূত্র: মিড-ডে


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: