শাকিবের ‘মহব্বত’-এ এবার পাকিস্তানের নায়িকা!

বিনোদন ডেস্ক

বিনোদন

শাকিব খান ও নির্মাতা হিমেল আশরাফের জুটির নতুন সিনেমা ‘মহব্বত’ ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর

2026-10-02T17:33:40+00:00
2026-10-02T17:33:40+00:00
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
বিনোদন
শাকিবের ‘মহব্বত’-এ এবার পাকিস্তানের নায়িকা!
বিনোদন ডেস্ক
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
শাকিব খান ও নির্মাতা হিমেল আশরাফের জুটির নতুন সিনেমা ‘মহব্বত’ ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর এই জুটির তৃতীয় সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

তবে সিনেমাটির ঘোষণা আসার পর সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, এবার শাকিবের নায়িকা হিসেবে পাকিস্তানের জনপ্রিয় কোনো অভিনয়শিল্পীকে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান। তাঁদের মধ্যে একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে বলে জানা গেছে। পাশাপাশি ভারতের দুজন জনপ্রিয় নায়িকার নামও বিবেচনায় রয়েছে।

তবে এখনো কারও সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি। পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানও নায়িকার নাম নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে, শিগগিরই নায়িকার নাম ঘোষণা করা হবে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘মহব্বত’-এর শুটিং শুরু হতে পারে ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। পরিকল্পনা অনুযায়ী শুটিং ও অন্যান্য কাজ শেষ করে আগামী বছরের ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

‘মহব্বত’ শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনানের তৃতীয় সিনেমা। এর আগে তাঁদের ‘প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। পরে ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের নায়িকা হন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি।

ফলে নতুন সিনেমাতেও ভিনদেশি কোনো অভিনেত্রীকে শাকিবের বিপরীতে দেখা যেতে পারে—এমন আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে পাকিস্তানের জনপ্রিয় কোনো অভিনেত্রী শেষ পর্যন্ত ‘মহব্বত’-এর নায়িকা হন কি না, সেটিই এখন দর্শকের আগ্রহের কেন্দ্রে।

সিনেমাটির পোস্টার প্রকাশ করে শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনান লিখেছেন, ‘কখনও কখনও ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকে মূল্য, প্রতিশ্রুতি আর লড়াই... পরিচয় করিয়ে দিচ্ছি মহব্বত; এক নতুন গল্পের, এক নতুন যাত্রার শুরু। দেখা হবে আগামী কোরবানির ঈদে!’

পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মহব্বত’ নিয়ে আলোচনা বাড়ছে। তবে শাকিবের বিপরীতে চূড়ান্তভাবে কে থাকছেন, সেই উত্তর মিলবে আনুষ্ঠানিক ঘোষণার পর।



Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: