শিশুদের কলতানে মুখর শিল্পকলা, জমে উঠেছে ‘শিশু আনন্দ মেলা’

বিনোদন ডেস্ক

বিনোদন

শিশু-কিশোরদের প্রাণবন্ত উপস্থিতি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শিশু আনন্দ মেলা’ ও ‘জাতীয়

2026-10-02T20:18:19+00:00
2026-10-02T20:18:19+00:00
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
বিনোদন
শিশুদের কলতানে মুখর শিল্পকলা, জমে উঠেছে ‘শিশু আনন্দ মেলা’
বিনোদন ডেস্ক
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৮:১৮ পিএম 
সংগৃহীত ছবি
শিশু-কিশোরদের প্রাণবন্ত উপস্থিতি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শিশু আনন্দ মেলা’ ও ‘জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা কুঁড়ি ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শুক্রবার (২ অক্টোবর) শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ আয়োজনের উদ্বোধন করা হয়। জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘আমরা কুঁড়ি’ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা কুঁড়ির পরিচালনা পরিষদের চেয়ারম্যান এএসএম কামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক এবং হোমটেক ডেভেলপার অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম কাঞ্চন, আমরা কুঁড়ির চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন, মহাসচিব ফেরদৌস আরা বন্যা এবং শিশু বক্তা সৈয়দা তাহিয়া আন নূর।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই আয়োজনে দেশের প্রায় ৪০টি শিশু-কিশোর সংগঠন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে। শিশুদের প্রতিভা বিকাশ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজনের দ্বিতীয় দিনের অনুষ্ঠান আগামী ৪ অক্টোবর (রোববার) বিকেল সাড়ে ৫টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: