হৃতিক-সাবার সম্পর্কের পাঁচ বছর, পোস্টে সাবেক স্ত্রী সুজানের মন্তব্য

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড তারকা হৃতিক রোশন ও অভিনেত্রী-গায়িকা সাবা আজাদের সম্পর্কের পাঁচ বছর পূর্ণ হয়েছে। বিশেষ এই উপলক্ষে সাবার সঙ্গে কয়েকটি ছবি

2026-10-01T19:49:28+00:00
2026-10-01T19:49:28+00:00
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
বিনোদন
হৃতিক-সাবার সম্পর্কের পাঁচ বছর, পোস্টে সাবেক স্ত্রী সুজানের মন্তব্য
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:৪৯ পিএম 
হৃতিক-সাবার সম্পর্কের পাঁচ বছর, পোস্টে সাবেক স্ত্রী সুজানের মন্তব্য
বলিউড তারকা হৃতিক রোশন ও অভিনেত্রী-গায়িকা সাবা আজাদের সম্পর্কের পাঁচ বছর পূর্ণ হয়েছে। বিশেষ এই উপলক্ষে সাবার সঙ্গে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভালোবাসার বার্তা দিয়েছেন হৃতিক। তাঁদের সেই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানও।

সম্পর্কের পাঁচ বছর পূর্তি উপলক্ষে ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে হৃতিক সাবাকে ভালোবাসা জানিয়েছেন। পোস্টটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের কাছ থেকে একের পর এক শুভেচ্ছা আসতে থাকে।

তবে নজর কেড়েছে সুজানের মন্তব্য। হৃতিকের পোস্টে তিনি শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘খুব মিষ্টি, শুভ বছরপূর্তি।’ তাঁর এই মন্তব্য থেকেই হৃতিক ও সাবার সম্পর্কের প্রতি সুজানের আন্তরিকতার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

২০২২ সালে করণ জোহরের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে প্রথমবার প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা জানান হৃতিক ও সাবা। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও পারিবারিক আয়োজনে একসঙ্গে দেখা গেছে তাঁদের।

সম্প্রতি হৃতিকের কাজিন ঈশান রোশনের বিয়ের অনুষ্ঠানেও রোশন পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন সাবা। সেই সময় নববধূ ঐশ্বরিয়া সিংকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে একটি আবেগঘন বার্তাও দিয়েছিলেন তিনি।

অন্যদিকে, হৃতিক ও সুজান খান ২০১৪ সালে বিচ্ছেদের পথে হাঁটলেও তাঁদের দুই সন্তান হৃদান ও হৃহানকে ঘিরে পারিবারিক যোগাযোগ বজায় রয়েছে। বিচ্ছেদের পরও বিভিন্ন পারিবারিক আয়োজনে তাঁদের একসঙ্গে দেখা যায়।



Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: