অবিবাহিত নারীদের বিদেশ ভ্রমণের আগে বিয়ের খোঁচা শবনম ফারিয়ার

বিনোদন ডেস্ক

বিনোদন

নেপালে ঘুরতে যাওয়া তিন তরুণীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটকে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ

2026-10-01T19:14:24+00:00
2026-10-01T19:14:24+00:00
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
বিনোদন
অবিবাহিত নারীদের বিদেশ ভ্রমণের আগে বিয়ের খোঁচা শবনম ফারিয়ার
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:১৪ পিএম 
অবিবাহিত নারীদের বিদেশ ভ্রমণের আগে বিয়ের খোঁচা শবনম ফারিয়ার
নেপালে ঘুরতে যাওয়া তিন তরুণীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটকে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অবিবাহিত নারীদের বিদেশ ভ্রমণের আগে বিয়েশাদী করে নেওয়ার এক তির্যক ও ব্যঙ্গাত্মক পরামর্শ দিয়েছেন তিনি।

সম্প্রতি বিমানবন্দরে তিন তরুণীর ইমিগ্রেশনে বাধার মুখে পড়ার সংবাদ ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে ফারিয়া লেখেন, “কিন্তু আপারা এসব করার আগে তোমরা বিয়ে করে যাইও, নাইলে কিন্তু এয়ারপোর্টে আটকায় দেবে! তখন আর এসব কিছুই করতে পারবা না!”

ব্যক্তিগত স্বাধীনতা ও নারীদের অগ্রগতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী আরও লেখেন, “মেয়েরা মহাকাশে যাবে, এভারেস্ট জয় করবে, বৈজ্ঞানিক হয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, স্কলারশিপ পেয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বে, গবেষণা করবে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাবে এবং অলিম্পিকে খেলতে যাবে, বিশ্বকাপ খেলবে…।”

তাঁর এই পোস্টের পর সামাজিক মাধ্যমে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষের ভূমিকা এবং এককভাবে নারীদের চলাচলের অধিকার নিয়ে নতুন করে তর্ক-বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়েছে।



Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: