অভিনয়ের পর এবার কলাম্বিয়ায় মিথিলা, নিউইয়র্কে শিক্ষকতাও

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনয় দিয়ে দর্শকের পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা এবার পা রাখলেন একেবারে নতুন এক অধ্যায়ে। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

2026-10-02T17:48:12+00:00
2026-10-02T17:48:12+00:00
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
বিনোদন
অভিনয়ের পর এবার কলাম্বিয়ায় মিথিলা, নিউইয়র্কে শিক্ষকতাও
ব্র্যাকের দুই দশকের অধ্যায় পেরিয়ে নতুন চমক—গবেষক ও শিক্ষক হিসেবে শুরু নতুন পথচলা
বিনোদন ডেস্ক
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
অভিনয় দিয়ে দর্শকের পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা এবার পা রাখলেন একেবারে নতুন এক অধ্যায়ে। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। একই সঙ্গে নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটিতেও শিক্ষকতা শুরু করেছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে নতুন দায়িত্বের খবর জানান মিথিলা। তিনি জানিয়েছেন, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ শুরু করেছেন।

নতুন কর্মস্থলে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন মিথিলা। প্রকল্পটির মূল কাজ শিশুর প্রারম্ভিক বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও কমিউনিটি স্বাস্থ্য নিয়ে।

জন্মের পর থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সুযোগ ও সহায়ক পরিবেশের সঙ্গে যুক্ত করাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য। গবেষণার তথ্য-উপাত্তের সঙ্গে স্থানীয় মানুষের প্রয়োজনকে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা রয়েছে মিথিলার।

একসঙ্গে গবেষণা ও শিক্ষকতা

কলাম্বিয়ায় গবেষণার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কেও (CUNY) অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে দায়িত্ব নিয়েছেন মিথিলা। সেখানে তিনি ননপ্রফিট ম্যানেজমেন্ট বিষয়ে পড়াবেন।

বাস্তব জীবনে ননপ্রফিট প্রতিষ্ঠান কীভাবে পরিচালিত হয় এবং উন্নয়নমূলক কার্যক্রম কীভাবে বাস্তবায়ন করা হয়—এসব বিষয়ে নিজের দীর্ঘ কর্মঅভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন তিনি।

দুই দশকের ব্র্যাক অধ্যায় শেষে নতুন যাত্রা

মিথিলার নতুন এই পথচলার পেছনে রয়েছে উন্নয়ন খাতে দীর্ঘ অভিজ্ঞতা। প্রায় দুই দশক ব্র্যাকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এর মধ্যে ১৫ বছর কাজ করেছেন ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে।

নতুন দায়িত্ব নিয়ে নিজের দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিথিলা। একই সঙ্গে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের উন্নত গবেষণা অবকাঠামো এবং আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে কাজের সুযোগ তাঁর অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেছেন।

অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী, গবেষক ও শিক্ষক—মিথিলার পেশাগত পরিচয়ের এই নতুন সংযোজন ঘিরে এরই মধ্যে শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: