নায়িকা হওয়ার আগে কোন পেশায় ছিলেন বলিউডের তারকারা?

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের পর্দায় যাদের দেখে দর্শক অভ্যস্ত, তাদের অনেকের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল সম্পূর্ণ ভিন্ন জগতে। কেউ ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেউ ব্যাংকার,

2026-08-12T18:10:43+00:00
2026-08-12T18:10:43+00:00
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বিনোদন
নায়িকা হওয়ার আগে কোন পেশায় ছিলেন বলিউডের তারকারা?
বিনোদন ডেস্ক
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:১০ পিএম 
সংগৃহীত ছবি
বলিউডের পর্দায় যাদের দেখে দর্শক অভ্যস্ত, তাদের অনেকের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল সম্পূর্ণ ভিন্ন জগতে। কেউ ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেউ ব্যাংকার, আবার কেউ চলচ্চিত্রের পেছনে থেকে অন্যদের ক্যারিয়ার গড়ে তোলার কাজে যুক্ত ছিলেন।

অভিনয় যে তাদের সবার প্রথম পছন্দ ছিল, এমনটা নয়। সময়ের সঙ্গে ক্যারিয়ারের গতিপথ বদলে রুপালি পর্দায় পা রাখেন তারা। বলিউডের আলোচিত কয়েকজন অভিনেত্রীর অভিনয়ে আসার আগের সেই অজানা অধ্যায় নিয়েই এই প্রতিবেদন।

সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন তাপসী

অভিনয়ে আসার আগে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন তাপসী পান্নু। পড়াশোনা শেষ করে একটি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ শুরু করেছিলেন তিনি।

তবে করপোরেট চাকরি বেশিদিন ভালো লাগেনি তাপসীর। এরই মধ্যে মডেলিংয়ের সুযোগ আসে। সেই পথ ধরেই ধীরে ধীরে বিনোদন জগতে প্রবেশ করেন তিনি। পরে অভিনয়ে এসে বলিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করেন এই অভিনেত্রী।

ব্যাংকিং খাত থেকে অভিনয়ে সোহা

অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সাবেক ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির মেয়ে সোহা আলি খান। পারিবারিকভাবে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত থাকলেও তার কর্মজীবনের শুরুটা সিনেমা দিয়ে হয়নি।

বিদেশে পড়াশোনা শেষে করপোরেট দুনিয়ায় প্রবেশ করেন সোহা। ব্যাংকিং খাতেও চাকরি করেছেন তিনি। পরবর্তী সময়ে সেই নিরাপদ কর্মজীবন ছেড়ে অভিনয়ে পা রাখেন। অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও নিজের পরিচয় তৈরি করেছেন সোহা।

যশরাজের মার্কেটিং বিভাগে কাজ করতেন পরিণীতি

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন পরিণীতি চোপড়া। অভিনয়ে আসার আগে যশরাজ ফিল্মসের মার্কেটিং ও জনসংযোগ বিভাগে কাজ করতেন তিনি।

সিনেমার প্রচার ও দর্শকের কাছে চলচ্চিত্র পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে কাজ করতেন পরিণীতি। মজার বিষয়, যে প্রতিষ্ঠানের সিনেমার প্রচারে কাজ করতেন, পরবর্তী সময়ে সেই যশরাজ ফিল্মসের হাত ধরেই অভিনেত্রী হিসেবে বড় পর্দায় অভিষেক হয় তার।

অন্যদের অডিশন নিতে নিতে অভিনেত্রী ভূমি

অভিনয়ে আসার আগে যশরাজ ফিল্মসের কাস্টিং টিমে কাজ করেছেন ভূমি পেডনেকর। কোন চরিত্রে কোন অভিনেতা মানানসই—এমন নানা বিষয় নিয়ে কাজ করার পাশাপাশি বহু শিল্পীর অডিশনও দেখেছেন তিনি।

অন্যদের অডিশন নিতে নিতে একসময় নিজেই ক্যামেরার সামনে দাঁড়ান ভূমি। অডিশনের মাধ্যমে শুরু হয় তার অভিনয়যাত্রা। এরপর নিজের অভিনয়গুণে বলিউডে প্রতিষ্ঠা পান তিনি।

ফ্যাশন ডিজাইনিং থেকে রুপালি পর্দায় সোনাক্ষী

সোনাক্ষী সিনহার অভিনয়ে আসার আগে ছিল ফ্যাশনের সঙ্গে সম্পর্ক। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। সিনেমার সঙ্গে তার প্রাথমিক সম্পৃক্ততাও ছিল পোশাকের নকশার মাধ্যমে।

পরবর্তীতে সালমান খানের অনুপ্রেরণায় অভিনয়ে আসেন সোনাক্ষী। বড় পর্দায় অভিষেকের আগে নিজের চেহারাতেও উল্লেখযোগ্য পরিবর্তন আনেন তিনি।

অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত সোনাক্ষী। নেইল আর্ট-সংক্রান্ত পণ্য নিয়ে তার একটি প্রতিষ্ঠান রয়েছে।

বলিউডের এই অভিনেত্রীদের ক্যারিয়ার তাই শুধু অভিনয়ে এসে থেমে নেই। ভিন্ন পেশা থেকে রুপালি পর্দায় এসে তারা প্রমাণ করেছেন, ক্যারিয়ারের পথ একবার নির্ধারিত হয়ে গেলেও সঠিক সময়ে সিদ্ধান্ত বদলেই তৈরি করা যায় নতুন পরিচয়।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: