থাইল্যান্ডে পাহাড়ি পথে স্কুটি দুর্ঘটনা, আহত খায়রুল বাসার

বিনোদন ডেস্ক

বিনোদন

থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ

2026-08-11T19:14:52+00:00
2026-08-11T19:14:52+00:00
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বিনোদন
থাইল্যান্ডে পাহাড়ি পথে স্কুটি দুর্ঘটনা, আহত খায়রুল বাসার
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:১৪ পিএম 
থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত অভিনেতা খায়রুল বাসার।
থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তারা পাতায়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খায়রুল বাসার জানান, কোলান দ্বীপের একটি পাহাড়ে নাটকের কয়েকটি দৃশ্যের শুটিং শেষ করে স্কুটিতে করে নিচে নামার সময় হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর দুজনই সড়কে পড়ে যান।

দুর্ঘটনার পর শুটিং দলের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনায় বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লাগে। হাঁটতে তার কষ্ট হচ্ছে বলেও জানান তিনি।

খায়রুল বাসার বলেন, ‘আমরা নাটকের শুটিং করতে থাইল্যান্ড এসেছিলাম। কাজ ঠিকমতোই চলছিল। কোলান দ্বীপে একটি দৃশ্যের শুটিং ছিল। পাহাড়ের ওপরে শুটিং শেষ করে নামার সময় হঠাৎ আমাদের স্কুটি নিয়ন্ত্রণ হারায়। সঙ্গে সঙ্গে আমরা পড়ে যাই।’

দুর্ঘটনায় চিত্রগ্রাহক মেহেদী রনি তুলনামূলকভাবে বেশি আহত হয়েছেন বলে জানান বাসার। তার শরীরের বিভিন্ন অংশ ছুলে গেছে। দুজনেরই এক্স-রে করানো হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাসার বলেন, ‘আমার বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত লেগেছে। হাঁটতে কষ্ট হচ্ছে। এই অবস্থায় শুটিং করা সম্ভব নয়। তাই শুটিং বাতিল করতে হয়েছে।’

তিনি জানান, আগামী দুই-তিন দিন শুটিং করা সম্ভব হবে না। শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিতে হবে।

জানা গেছে, ঈদের পর বিরতি শেষে কয়েকটি নাটকের শুটিং করতে থাইল্যান্ডে গিয়েছেন খায়রুল বাসার। নাটকগুলোর নাম এখনো জানা যায়নি। এগুলো পরিচালনা করছেন মীর আরমান হোসেন। শুটিংয়ে বাসারের সহশিল্পী হিসেবে রয়েছেন সাদনিমা বিনতে নোমানসহ আরও কয়েকজন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: