বাগদান সম্পন্ন, বিয়ে হবে দেশের আইন মেনে : লুবাবা

ষ্টাফ রিপোর্টার

বিনোদন

এক ফেসবুক পোস্ট ঘিরে যখন তুমুল সমালোচনার মুখে তখনই ‘বিয়ের প্রসঙ্গ’ নিয়ে মুখ খুললেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। জানিয়েছেন তার বাগদান

2026-04-02T16:51:36+00:00
2026-04-02T16:51:36+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
বিনোদন
বাগদান সম্পন্ন, বিয়ে হবে দেশের আইন মেনে : লুবাবা
ষ্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৪:৫১ পিএম 
এক ফেসবুক পোস্ট ঘিরে যখন তুমুল সমালোচনার মুখে তখনই ‘বিয়ের প্রসঙ্গ’ নিয়ে মুখ খুললেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। জানিয়েছেন তার বাগদান সম্পন্ন হয়েছে, তবে বিয়ে হয়নি।

বুধবার নিজের ফেসবুকে এক পোস্টে সিমরিন লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই আমাদের বিয়ে সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সবার কাছে দোয়াপ্রার্থী।’
এর আগে মঙ্গলবার বিকেলে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা।

দুনিয়া এও আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বিন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’—এই পোস্ট থেকেই মূলত বিয়ের গুঞ্জনের সূত্রপাত।
তবে তখন পরিবারের পক্ষ থেকে বিয়ের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

ছবিতেও বর-কনের মুখ স্পষ্ট ছিল না, আর পাত্রের পরিচয় নিয়েও কোনো তথ্য দেননি লুবাবা। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-জল্পনা ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের আইন না মেনে ১৮ বছরের কম বয়সে বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে।

ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত লুবাবা প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে পরিচিতি পান। শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে তিনি অভিনয় ও মডেলিংয়ে সক্রিয় ছিলেন।

গত বছরের শেষ দিকে তিনি বিনোদন অঙ্গন ছাড়ার ঘোষণা দেন এবং জানান, ধর্মীয় অনুশীলনে মনোযোগ দিতেই তার এই সিদ্ধান্ত।



Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: