ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
ই-পেপার রবিবার ● ৩ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



পলাশবাড়ীতে আগাম বর্ষার প্রভাব
বোরো ধানসহ ফসল পানির নিচে, হতাশ কৃষকরা
পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৬:৩৭ পিএম  (ভিজিটর : ২৯)
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আগাম বর্ষা ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। এতে বোরো ধানসহ অন্যান্য মৌসুমি ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় কৃষকরা।

উপজেলার কিশোরগাড়ী, হোসেনপুর, মহদীপুর ও বেতকাপা ইউনিয়নের নিম্নাঞ্চলে সরেজমিনে দেখা যায়, জমিতে হাঁটু থেকে কোমর সমান পানি জমে রয়েছে। উজান থেকে নেমে আসা ঢল ও অব্যাহত বৃষ্টির কারণে অনেক জায়গায় আধাপাকা ধান সম্পূর্ণ পানির নিচে চলে গেছে। স্থানীয়রা জানান, পানি প্রতিদিনই বাড়ছে।

ফসল ঘরে তোলার গুরুত্বপূর্ণ সময়ে এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। অনেকেই ঝুঁকি নিয়ে পানির মধ্যেই ধান কাটার চেষ্টা করছেন, তবে এটি ব্যয়বহুল ও শ্রমসাধ্য হয়ে উঠেছে।

শ্যামপুর এলাকার কৃষক মজিত বলেন, “এই ধানেই আমাদের সারা বছরের আশা ছিল। কিন্তু পানি এসে সব শেষ করে দিচ্ছে। এখন কীভাবে সংসার চালাব, বুঝতে পারছি না।”

পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাত হোসেন সোহেল জানান, দীর্ঘ সময় জমিতে পানি জমে থাকলে ধানের শিকড় পচে যেতে পারে এবং উৎপাদন ব্যাপকভাবে কমে যাওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে নিম্নাঞ্চলের ফসল দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা বেশি।

উপজেলার চরাঞ্চলের মানুষের জীবন-মুখ্য উপার্জন কৃষিনির্ভর। ধান, পাট, চিনাবাদাম ও ভুট্টা চাষ তাদের আয়ের প্রধান উৎস। এবার আগাম বৃষ্টি ও অনিয়মিত আবহাওয়ার কারণে এসব ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন, পানি দ্রুত না কমলে শুধু কৃষক নয়, পুরো এলাকার কৃষি অর্থনীতিতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com