নেত্রকোনার দুর্গাপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, ঘটনায় ৩ জন আটক

নেত্রকোনা জেলা সংবাদদাতা

নেত্রকোনার দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ওয়াহিদুল ইসলাম কেলিস (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে

2026-05-03T16:10:25+00:00
2026-05-03T16:10:25+00:00
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ১৮ জুলাই ২০২৬
নেত্রকোনার দুর্গাপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, ঘটনায় ৩ জন আটক
নেত্রকোনা জেলা সংবাদদাতা
রোববার, ৩ মে, ২০২৬, ৪:১০ পিএম 
নেত্রকোনার দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ওয়াহিদুল ইসলাম কেলিস (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

শনিবার দিবাগত রাতে দুর্গাপুর পৌর শহরের তেরীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কেলিস ওই এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তুচ্ছ একটি বিষয় নিয়ে নূর মোহাম্মদের সঙ্গে ওয়াহিদুল ইসলাম কেলিসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নূর মোহাম্মদ ছুরিকাঘাত করলে কেলিস গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুর্গাপুর পৌর এলাকার একটি বাসা থেকে নূর মোহাম্মদের মা নূরনাহার এবং তার বোন জামাই মাজেদুলকে আটক করে। পরে ভোররাতে নেত্রকোনার মালনী এলাকা থেকে প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করে পুলিশ।

নূর মোহাম্মদ দুর্গাপুর পৌর এলাকার তেরীবাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: