প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৮:০২ পিএম আপডেট: ০৩.০৫.২০২৬ ৮:০৫ পিএম (ভিজিটর : ২৫)

বাংলাদেশ পুলিশের ডিআইজি ও পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার।
রোববার (৩ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাদের অবসরে পাঠানো হয়েছে।
আদেশে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের নিম্ন বর্ণিত কর্মকর্তাদের সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হইবেন। জনস্বার্থে যাদের কিন্তু এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- এন্টি টেরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডি ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ্ মোহাম্মদ তানভীর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক হারুন অর রশীদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আখতারুজ্জামান, নোয়াখালী পিটিসির কমান্ডেন্ট (ডিআইজি) হায়দার আলী খান, খুলনা পিটিসের কমান্ডেন্ট মাহবুবুর রহমান ভূঁইয়া ও টুরিস্ট পুলিশের ডিআইজি রুহুল আমিন।
এছাড়া আরো রয়েছেন, হাইওয়ে পুলিশের ডিআইজি রফিকুল হাসান গনি, নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজীদ আলী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশের ডিআইজি গোলাম রউফ খান, রংপুর পিটিসির কমান্ডেন্ট শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানম ও রেলওয়ে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ফরহাত আহমেদ।
এমটিআই