ই-পেপার বাংলা কনভার্টার বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ই-পেপার বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



রাজশাহীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু
রাজশাহী জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:০০ পিএম  (ভিজিটর : ৪৫)
রাজশাহীতে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে আহত এক কৃষি শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগমনগর গ্রামের বাসিন্দা। শফিকুল পেশায় কৃষি শ্রমিক ছিলেন। ধান কাটার কাজ শেষে আরও কয়েকজনের সঙ্গে বুধবার রাতে তিনি মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরছিলেন।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, রাত ১১টার দিকে ট্রেনটি রাজশাহী শহরের বর্নালী মোড় এলাকা দিয়ে যাচ্ছিল। তখন ঝড় হচ্ছিল। এ সময় একটি গাছের ডালে বাড়ি খেয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে যান শফিকুল ইসলাম।

পরে লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। শারীরীক অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সকালে মারা যান।
ওসি জানান, এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com