প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৩:৫৭ পিএম আপডেট: ৩০.০৪.২০২৬ ৩:৫৯ পিএম (ভিজিটর : ৩০)
লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে পড়া ঘরবাড়ি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।
বৃহস্পতিবার ৩০ এপ্রিল সকালে করাব ইউনিয়নের হোসেনপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে পড়া ঘরবাড়ি পরিদর্শন করেন।
পরিদর্শনে কালে তিনি হোসেনপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে পড়া বিভিন্ন ঘরবাড়ি মালিকদের সাথে ক্ষয়ক্ষতি সম্পর্কে কথা বলেন এবং তাদের কে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা অনুদানের আশ্বাস দিয়ে তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যা যা করণীয় অতিদ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এবং যাদের ঘরবাড়ি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা এক কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে আবেদন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এ বিষয়ে তিনি আরও বলেন, আকষ্মিক বন্যায় যে সকল কৃষকের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে সেই সব কৃষকের তালিকার কাজ চলমান। তাঁদেরকেও সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রাকিব, উপজেলা পরিষদের সিএ মোঃ ওয়াহিদুল ইসলাম, গণমাধ্যম কর্মী এম এ ওয়াহেদ, মহসিন সাদেক ও পারভেজ হাসান প্রমুখ।