রাজশাহীতে পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাফসা খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে

2026-04-30T15:30:34+00:00
2026-04-30T15:30:34+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
রাজশাহীতে পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
রাজশাহী জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৩:৩০ পিএম 
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাফসা খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইমামগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাফসা খাতুন গোদাগাড়ী উপজেলার ইমামগঞ্জ এলাকার বাসিন্দা মো. সুমনের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি পুকুরে অসাবধানতাবশত পড়ে গিয়ে ডুবে যায় হাফসা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: