ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
ই-পেপার রবিবার ● ৩ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



‘সংস্কার নয়, ক্ষমতার দিকেই বিএনপির ঝোঁক বেশি’
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ১:১৪ পিএম  (ভিজিটর : ২৭)
বিএনপি এখন সংস্কারের চেয়ে ক্ষমতা উপভোগ করতেই বেশি আগ্রহী বলে অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক জাতীয় কনভেনশনে তিনি এই মন্তব্য করেন। এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত এই সম্মেলনে জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ে আলোচনা করা হয়।

আখতার হোসেন বলেন, নির্বাচনের মাধ্যমে যে দায়িত্ব অর্পিত হয়, তাকে কেবল ক্ষমতার দৃষ্টিতে দেখার মানসিকতা থেকে বিএনপি বের হতে পারছে না।

তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে ‘জুলাই সনদে’ স্বাক্ষরের কথা বলেছেন, তা সংস্কারের উদ্দেশ্যেই ছিল। অথচ বিএনপি এখন বারবার ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের অজুহাত দিচ্ছে। তার মতে, ঐকমত্য কমিশনের আলোচনায় ভিন্নমত থাকা স্বাভাবিক, কিন্তু মূল সিদ্ধান্তটিই কার্যকর হওয়া উচিত।

গণভোটের প্রশ্নে বিএনপির অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, উচ্চকক্ষ গঠন, নতুন ফর্মুলায় তত্ত্বাবধায়ক সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগের মতো বিষয়গুলোতে আগে সবাই একমত হয়েছিল। এখন গণভোট হয়ে যাওয়ার পর কোনো একটি নির্দিষ্ট অংশে বিএনপির আপত্তি তোলা অযৌক্তিক। ক্ষমতার আসার আগে বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ বললেও এখন কেন দ্বিমত করছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

আখতার হোসেন আরও বলেন, জনগণ কেবল নির্বাচনের অপেক্ষায় পাঁচ বছর বসে থাকবে না। বাংলাদেশের মানুষ এখন রাজনৈতিক প্রতিটি পদক্ষেপ দেখভাল করছে। 

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ দেখতে চায় তারা ভবিষ্যতে জনগণের জন্য কতটুকু কল্যাণকর আইন নিয়ে আসতে পারে। 

পরিশেষে তিনি স্মরণ করিয়ে দেন যে, রাজনীতি মানে কেবল ক্ষমতা ভোগ করা নয়, বরং জনআকাঙ্ক্ষা পূরণ করা। এনসিপি সামনের দিনগুলোতে বিএনপির আইনি ও রাজনৈতিক পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করবে বলেও তিনি উল্লেখ করেন।

এমটিআই







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com