ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ই-পেপার শনিবার ● ২ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



হাসিনা সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৫:৩১ পিএম  (ভিজিটর : ১৩)

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম ও দুর্নীতি উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ভেতর যতই ঢুকছি ততই আতঙ্কিত হচ্ছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন একটি সমাজ তৈরি করেছে, যা এথিক্স হারিয়েছে আর হাসিনা সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে।

শনিবার (২ মে) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এ কথা বলেন তিনি।
 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা সংবিধান সংস্কার পরিষদ ও উচ্চকক্ষে পিআর গঠন করবে—এ প্রসঙ্গে বিএনপি কখনোই একমত পোষণ করেনি।
 
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সংস্কারের জনক, সংস্কারের নামে জামায়াত বর্তমানে যে আন্দোলন করছে তার উদ্দেশ্য হচ্ছে দেশকে অস্থিতিশীল করা। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদের প্রতিটি জায়গায় আমরা ছিলাম। আমরা নোট অব ডিসেন্ট দিয়েছি কিছু জায়গায়।

আমরা স্বাক্ষরও করেছি। এখন অবলীলায় বলছে, সবটাই করতে হবে। উচ্চকক্ষে পিআরে আমরা একমত হইনি। সংবিধান সংস্কার পরিষদের বিষয়েও আমরা একমত হইনি। সব কিছু সংসদের করতে হবে।





আরও খবর


সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com