বিএনপির মনোনয়ন পেলেন মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের প্রধান উপদেষ্টা শ্রীমতি সুবর্না ঠাকুর

ভোরের ডাক রিপোর্ট

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩৬ জনের

2026-04-20T19:58:50+00:00
2026-04-20T20:06:45+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
বিএনপির মনোনয়ন পেলেন মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের প্রধান উপদেষ্টা শ্রীমতি সুবর্না ঠাকুর
সংরক্ষিত নারী আসন
ভোরের ডাক রিপোর্ট
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:৫৮ পিএম  আপডেট: ২০.০৪.২০২৬ ৮:০৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। 

সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩৬ জনের  নাম ঘোষণা করেন। এই তালিকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‍আগে বিএনপিতে যোগদান করা মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের প্রধান উপদেষ্টা শ্রীমতি  সুবর্না ঠাকুরের নাম রয়েছে।  

গত বছরের ৮ নভেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আয়োজনে হিন্দু প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে বিএনপিতে তিনি যোগদান করেন।  ঐ যোগদান অনুষ্ঠানে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি  অংশ করেন।

ঐ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির কেন্দ্রীয় নেতারা অংশ  নিয়েছিলেন। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ঐ সম্মেলনে বিএনপির  নেতারা বলেছিলেন, বিএনপি  সরকার গঠন করলে মতুয়া মাতা শ্রীমতি  সুবর্না ঠাকুরকে যথাযথ মূল্যায়ন করা হবে। সংরক্ষিত নারী আসন মনোনয়ন প্রদানের মধ্য দিয়ে বিএনপি সে মূল্যায়ন করেছে বলে মন্তব্য করেছেন মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল । 



Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: