এনসিপির নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দলের আহ্বায়ক করা হয়েছে মো. নাহিদ ইসলামকে। সদস্যসচিবের

2026-10-23T16:07:15+00:00
2026-10-23T16:07:15+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
রাজনীতি
এনসিপির নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:০৭ পিএম 
এনসিপির নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দলের আহ্বায়ক করা হয়েছে মো. নাহিদ ইসলামকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন আখতার হোসেন। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে। এ ছাড়া দলের সাংগঠনিক কাঠামোয় বিভিন্ন নেতাকে যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ.কে. ফ্লোরা।

পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।

এ ছাড়া যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন ছয়জন। তাঁরা হলেন—আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস.এম. সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

দলের বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পদবণ্টনের তথ্য জানানো হলেও কমিটি পুনর্গঠনের বিস্তারিত কারণ বা সাংগঠনিক পরিবর্তনের পেছনের ব্যাখ্যা উল্লেখ করা হয়নি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: