ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ই-পেপার শনিবার ● ২ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



মোস্তফা জামাল হায়দারকে দেখতে গেলেন মাহমুদুর রহমান মান্না
ভোরের ডাক রিপোর্ট
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১২:২৭ পিএম আপডেট: ০২.০৫.২০২৬ ১:২১ পিএম  (ভিজিটর : ৩৪)

১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর)চেয়ারম্যান দেশের প্রবীণ নেতা  মোস্তফা জামাল হায়দারকে দেখতে গেছেন নাগরিক ঐক্যের  সভাপতি মাহমুদুর রহমান মান্না  ও ভাসানী পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বাবলু। 

শনিবার সকালে মোস্তফা জামাল হায়দারের খিলগাঁওয়ের বাসভবনে গিয়ে মোস্তফা জামাল হায়দারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মান্না ও বাবলু।

 এ সময় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গাজী ওমর ফারুক উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে মোস্তফা জামাল হায়দার বলেন, মূলত আমার শারীরিক অবস্থার  খোঁজখবর নেয়ার জন্য মান্না এবং বাবলু সাহেব আমার বাসভবনে এসেছিলেন। যেহেতু আমরা  রাজনীতির মানুষ স্বাভাবিক৷ ভাবেই আমাদের মধ্যে দেশের চলমান রাজনীতি ও দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।এছাড়া   আগামী দিনে রাজপথে ঐক্যবদ্ধভাবে জণগনের স্বার্থে  বিভিন্ন কর্মসূচি পালন নিয়ে আলাপ হয়েছে।এ ব্যাপারে পরে বিস্তারিত জাতির সামনে উপস্থাপন করা হবে। 

উল্লেখ্য দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে কিছুটা অসুস্থ ১২ দলীয় জোট প্রধান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com