ব্রাহ্মণবাড়িয়ায় ২৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লালপুরে অভিযান চালিয়ে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তারকরেছে থানা পুলিশ।শুক্রবার (১ মে) দুপুর আনুমানিক ২টা

2026-05-02T17:36:59+00:00
2026-05-02T17:51:18+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ২৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
শনিবার, ২ মে, ২০২৬, ৫:৩৬ পিএম  আপডেট: ০২.০৫.২০২৬ ৫:৫১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লালপুরে অভিযান চালিয়ে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

শুক্রবার (১ মে) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, আশুগঞ্জ থানার একটি বিশেষ টিম উপজেলার লালপুর ইউনিয়নের (শান্তিনগর, নতুন বাড়ি) এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. কাঙ্গাল মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত কাঙ্গাল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগে আরো দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. কাঙ্গাল মিয়া (পিতা: মৃত রুহুল আমিন, মাতা: আলেয়া বেগম) আশুগঞ্জ উপজেলার লালপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: