ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ই-পেপার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



কিশোরগঞ্জ বিসিকে নির্মাণাধীন গেট ধসে শ্রমিকের মৃত্যু: আহত ৪
কিশোরগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:৩১ পিএম  (ভিজিটর : ৩৪)

কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরীতে নির্মানাধীন প্রধান ফটক ভেঙে চাপা পড়ে রাসেল (২৭) নামে এক রড মিস্ত্রি নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

গত রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলা মারিয়া এলাকার শিল্পনগরী বিসিকে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মারিয়া ইউনিয়নের সল্পমারিয়া এলাকার মানিক মিয়ার ছেলে। গুরুত্বর আহত ৪ নির্মাণ শ্রমিককে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, কিশোরগঞ্জ শিল্পনগরী বিসিকের প্রধান ফটক নির্মাণের কাজ চলছিল। সন্ধ্যার দিকে ফটকের উপরের অংশে ঢালাই দেয়া হচ্ছিল। ঢালাই শেষ হওয়ার পরপরই ধসে পড়ে ৫ নির্মাণ শ্রমিক চাপা পড়ে। প্রথমে এলাকাবাসী উদ্ধার অভিযান চালিয়ে ৪ জনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।

ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযানে আসে তারা উদ্ধার অভিযান চালিয়ে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাসেল নামে একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

নির্মাণ শ্রমিক খোকন মিয়া জানান, বিসিকের প্রধান ফটকের উপরে অংশে ঢালাই দেয়া হচ্ছিল। হঠাৎ ভেঙে পড়ে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় লোকজন এসে চাপা পড়া লোকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, মাগরিবের ঠিক আগ মুহূর্তে সংবাদটি পাওয়ার পরপরই জেলা নেতৃবৃন্দসহ আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন এবং দুজন গুরুত্বর আহত হয়ে হাসপাতালে আছেন। আমরা তাদের পরিবারের সাথে দেখা করবো। আহতদের চিকিৎসা নিশ্চিত করাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা প্রদান করতে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো।”

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, “আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে অ্যাম্বুলেন্সসহ ঘটনাস্থলে পৌঁছাই। এসে দেখি যে স্থানীয় লোকজন অলরেডি উদ্ধার কাজ শুরু করে দিয়েছে এবং আমাদের ভলান্টিয়ার ছিল এখানে। স্থানীয় লোকজন এবং আমাদের ফায়ার সার্ভিসের ভলান্টিয়াররা উদ্ধার করে কয়েকজনকে হাসপাতালে পৌঁছে দিয়েছে। অনেকে ধারণা করছিল ধ্বংসস্তূপের নিচে হয়তো কেউ আটকা আছে। নিখোঁজ কেউ রয়েছে কিনা চেক করার জন্য ধ্বংসস্তূপ সরিয়ে আর কাউকে পাইনি। পরে উদ্ধার অভিযান সমাপ্ত করি।

এ বিষয়ে কিশোরগঞ্জ শিল্পনগরী বিসিকের সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান আল ফারুক বলেন, প্রধান ফটকের উপরের অংশের ঢালাই দেওয়ার কাজ হওয়ার কথা ছিল আজকে। আমাদের অফিসের লোকজন ঝড় বৃষ্টির জন্য নিষেধ করেছিল ঢালাই না দেওয়ার জন্য। কিন্তু নিষেধ না মেনে ঢালাই দেওয়ার কাজ শুরু করে পরে হয়তো ভেঙে পড়ছে। বিষয়টি আমরা ঠিকাদারকে জানিয়েছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com