বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬ প্রতিযোগিতা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে।শুক্রবার

2026-11-27T16:48:05+00:00
2026-11-27T16:48:05+00:00
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
রাজধানী
বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম 
বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬ প্রতিযোগিতা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টায় বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) গেট থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

তিনটি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভোর ৫টায় ২১ দশমিক ৫ কিলোমিটার হাফ ম্যারাথন দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। সকাল সাড়ে ৫টায় শুরু হয় ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। সবশেষে সকাল সাড়ে ৭টায় শিশু-কিশোরদের ১ দশমিক ৫ কিলোমিটার দৌড়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার দৌড় পর্ব শেষ হয়।

আয়োজকেরা জানান, তিনটি ক্যাটাগরিতে মোট পাঁচ হাজার প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মেডেল বিতরণ করা হয়। পরে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন প্রতিটি ক্যাটাগরির ১০ জন করে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। পরে র‍্যাফল ড্রয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬-এর সমাপ্তি ঘোষণা করা হয়।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: