দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মহাখালীর সাততলা বস্তির আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আটটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় বুধবার বেলা

2026-11-18T12:13:30+00:00
2026-11-18T12:13:30+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
রাজধানী
দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মহাখালীর সাততলা বস্তির আগুন
নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:১৩ পিএম 
দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মহাখালীর সাততলা বস্তির আগুন
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আটটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় বুধবার বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে প্রথমে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে আরও একটি ইউনিট যোগ দেয়।

স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: